ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প
আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন ও রাশিয়া।
সরাসরি কভারেজ
খামেনির পথ অব্যাহত থাকবে:ইরানি পররাষ্ট্র মন্ত্রী
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পারমানবিক কর্মসূচি
নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি
হামলায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের সর্বোচ্চ নেতা আলী
খামেনির মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে
দেশটি।
সাম্প্রতিক হামলাগুলো এমন
সময়ে হয়েছে যখন ওমান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মধ্যস্থতা করছিল।
২৬শে ফেব্রুয়ারি জেনেভায়
সবশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস
আরাঘচি এই বিবৃতিতে বলেন, খামেনির পথ “চলবে।”
ইসরায়েলের বেইত সেমেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে
ছবির উৎস, AFP/Getty Images
ছবির ক্যাপশান, ইসরাইলের মধ্যাঞ্চলীয় বেইত সেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন।
ইসরাইলের মধ্যাঞ্চলীয় বেইত
সেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে।
জাকা রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, নিহতের সংখ্যা ছয়জন ছিল বলে জানিয়েছিল দেশটির জরুরি চিকিৎসা সার্ভিসের
মেগান ডেভিড এডম(এমডিএ)।
আহত ২৩ জনকে চিকিৎসা দেওয়া
হচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সার্ভিস।
এমডিএ জানিয়েছে, এদের
মধ্যে দুইজন গুরুতর আহত, তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং ১৮ জনের মাইনর ইনজুরি বা
স্বল্প আঘাত পেয়েছেন।
আহতদের সবাইকে হাসপাতালে
নেওয়া হয়েছে।
উপসাগরীয় দেশগুলোতে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর
“বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের জরুরি ভ্রমণ বাদে সব ধরনের ভ্রমণ
পরিহার করতে” পরামর্শ দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স
এ এক পোস্টে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য।
এতে আরো বলা হয়েছে, “যদি আপনি
ওই দেশগুলো থাকা ব্রিটিশ নাগরিক হন তাহলে আপনার উপস্থিতি নিবন্ধন করে সেখানে আশ্রয়
নেওয়া উচিত।”
ওমান উপকূলের কাছে লক্ষ্যবস্তু তেলের ট্যাঙ্কার
ওমান উপকূলের কাছে রোববার
একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স
এ মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি লিখেছে, “পালাউ
প্রজাতন্ত্রের পতাকাবাহী স্কাইলাইট ট্যাঙ্কারটিকে মুসান্দাম গভর্নরেটের খাসাব
বন্দরের উত্তরে লক্ষ্যবস্তু করা হয়েছিল।”
তবে ট্যাঙ্কারটিকে কি আঘাত
করেছে, সেটি মেরিটাইম সেন্টার সুনির্দিষ্ট করে জানায়নি।
এই প্রতিবেদন অনুযায়ী,
ট্যাঙ্কারের ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন
ইরানি রয়েছেন।
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের
প্রতিশোধমূলক হামলার মধ্যেই ট্যাঙ্কারের ওপর হামলার ঘটনাটি ঘটলো।
খাসাব বন্দর ওমানের একেবারে
উত্তরে, হরমুজ প্রণালীর পাশে অবস্থিত।
আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, আকাশসীমা বন্ধ থাকার জন্য এয়ারলাইন্সগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা
এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর এয়ার লাইন্সগুলো এখনও মধ্যপ্রাচ্যে ও আশেপাশের
ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট বা অন্যমুখী করে দিচ্ছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই
ইন্টারন্যাশনাল এবং দুবাই আল মাকতুমের সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
দ্য এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা
সোমবার স্থানীয় সময় তিনটা পর্যন্ত দুবাই থেকে সকল কার্যক্রম স্থগিত রেখেছে।
আকাশসীমা বন্ধ থাকার জন্য তারা এই সিদ্ধান্ত
নিয়েছে বলে দাবি করেছে।
অন্যদিকে, একই কারণে সোমবার দুপুর দুইটা
পর্যন্ত আবুধাবি থেকে ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারলাইন্স।
শনিবার ইরান সমর্থিত বেশ
কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে, তারা নিরপেক্ষ’ থাকবে না এবং ইসলামিক
প্রজাতন্ত্রকে রক্ষা করবে।
দক্ষিণ ইরাকে বিমান হামলায়
তাদের দুইজন সদস্য নিহত হওয়ার পর কাটাইব হিজবুল্লাহ জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিতে
হামলা চালাবে।
একইসাথে এরবিল বিমানবন্দরের
কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনীর সদস্যদের মোতায়েন
করা হয়েছে।
আলিরেজা আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন
ছবির উৎস, eghtesadonline
ছবির ক্যাপশান, আলিরেজা আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন
গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন
নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন।
এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট
কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই ঘোষণা দিয়েছেন।
আয়াতোল্লাহ আলী খামেনীর
হত্যার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে
সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়।
হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের
ছবির উৎস, ISNA/WANA/Reuters
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আলী খামেনিসহ মোট ৩০ জন উর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে
ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলের চ্যানেল ১২
জানিয়েছে, দেশটির বিমান বাহিনী শনিবার তাদের দীর্ঘদিনের শত্রুর বিরুদ্ধে ‘হামলা
শুরুর মাত্র আধ মিনিটের মধ্যে’ পরিচালিত অভিযানে ওই ৩০জন নিহত হয়েছে।
তাদের এন১২ ওয়েবসাইটের
সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা
বাহিনী জোর দিয়ে বলেছে, “আমরা কেবল শুরুতেই আছি এবং আমাদের এখনও কমপক্ষে কয়েক দিনের
একটি অভিযান বাকি আছে।”
অন্যান্য ইসরায়েলি মিডিয়া যুদ্ধে ইসরায়েলি
ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বিস্তৃত পরিকল্পনা এবং কঠোর সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা
তথ্যের সঠিকতা তুলে ধরেছে।
তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ
লিমোর সতর্ক করে বলেছেন যে, শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে গ্যাপ
বা মতপার্থক্য দেখা দিতে পারে।
“ইসরায়েলের এই যুদ্ধকে কয়েক দিন বা সপ্তাহ,
সম্ভবত আরও দীর্ঘ সময় করার জন্য ধৈর্য এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে” বলেন তিনি।
“কিন্তু এটা স্পষ্ট নয় যে ট্রাম্পের ধৈর্য
এবং মাথা ঠান্ডা রাখার ক্ষমতা একই স্তরের রয়েছে কিনা” বলেন মি. লিমোর।
দেশটির প্রবীন সাংবাদিক
নাহুম বারনিয়া উল্লেখ করেছেন,“আমেরিকার জন্য এটা একটি
পছন্দের যুদ্ধ কিন্তু ইসরায়েলের জন্য এটি একটি প্রয়োজনের যুদ্ধ।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ
সমর্থন থাকলেও তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনমতের পরিবর্তনের বিপদ সম্পর্কে
সতর্ক করেছেন।
রেভোলিউশনারি গার্ড কোরের নতুন কমান্ডারের নাম ঘোষণা
ছবির উৎস, Getty Images
ইরানের রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম।
সংগঠনটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিপুল এবং তারা তাদের এই বিপুল তহবিলকে ব্যবহার করে গোটা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর সরকার ও জঙ্গী গোষ্ঠীগুলোকে সমর্থন দেবার কাজে।
আইজিআরসির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ আছে যারা নাম কুদস (জেরুসালেম) বাহিনী।
ইরান সরকারের কথায়, এ বাহিনীকে সেদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়।
প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা।
এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মত এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা করে তারাই।
তেহরানের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে
তেহরানের বিভিন্ন স্থানে একাধিক
বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরান থেকে পাওয়া বিভিন্ন
প্রতিবেদনে এই তথ্য পাওয়া যাচ্ছে।
তেহরানের বিভিন্ন এলাকা
থেকে নাগরিকরা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
শহরের
আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ারের কাছে এমন বিস্ফোরণের ছবিও সামাজিক যোগাযোগ
মাধ্যমে প্রকাশিত হয়েছে।
যেখানে ধোঁয়ার বড় কুণ্ডলি একটি স্তম্ভের আকারে বাতাসে উড়তে
দেখা গেছে।
'তেহরানের কেন্দ্রস্থলে হামলা শুরু করেছি' ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েলের সামরিক বাহিনী
তাদের সবশেষ এক আপডেটে জানিয়েছে, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু ‘তেহরানের কেন্দ্রস্থলে’
হামলা চালিয়েছে।
ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বিমান বাহিনী “সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায়” একের
পর এক হামলা শুরু করেছে।
তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি
নিচের ছবিতে বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যাচ্ছে...
ছবির উৎস, AFP/Getty Images
ছবির ক্যাপশান, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী রাজধানীতে ইরানি শাসনের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার কথা বলার পরই বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়
ছবির উৎস, AFP/Getty Images
ছবির ক্যাপশান, ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠী সংশ্লিষ্ট টার্গেটগুলোতে হামলা শুরু করেছে
তেহরানের রেডক্রিসেন্ট সোসাইটি ভবন এবং কয়েকটি হাসপাতালে হামলা
মি. রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন
এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের
প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একইসাথে ইরানের পুলিশ
বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন
করেছেন।
এছাড়া বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে অন্তত নয় জন নিহত
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ইরানের সমর্থনে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন
পাকিস্তানের করাচিতে মার্কিন
কনস্যুলেটের কাছে ইরানপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছেন।
একজন সিনিয়র চিকিৎসক বিবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলের কাছে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষের পর করাচির সিভিল হাসপাতালে নয়টি লাশ এবং কমপক্ষে ৩২ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর করাচি, লাহোর ও ইসলামাবাদে শত শত ইরানপন্থি বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে।
বেসরকারি রেসকিউ সেবা ইধি ফাউন্ডেশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা নয়জনের মৃতদেহ এবং বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে।
বিক্ষোভকারীরা কনস্যুলেট কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
একজন জাতিসংঘ কর্মকর্তা বিবিসি নিউজকে জানিয়েছেন, পাকিস্তান প্রশাসিত গিলগিট-বালতিস্তানের গিলগিটে জাতিসংঘের একটি দপ্তরে অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ নিশ্চিত করেছে যে শত শত মানুষ বিক্ষোভ শুরু করলে এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
শিয়া সংগঠনগুলো ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভের ডাক দিয়েছিল।
ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা
ওমানের গুরুত্বপূর্ন একটি বন্দর
দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।
ওমান নিউজ এজেন্সি
জানিয়েছে, এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছে।
আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে বৈশ্বিক বানিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে।
এই দুকম বন্দরটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত।
উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার পরের কিছু ছবি
উপসাগরীয় অঞ্চলের
বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলার খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলো।
এসব হামলার পরের
কিছু ছবি আসতে শুরু করেছে, যখানে ঘন কালো ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
ছবিতে দোহা, বাহরাইনের
রাজধানী মানামা ও দুবাই জেবেল আলী বন্দরের দৃশ্য দেখা যাচ্ছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইরানের হামলার পর দোহার দৃশ্য
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, মানামায় ড্রোন হামলা চালিয়েছে ইরান
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, দুবাইয়ের জেবেল আলী বন্দর
খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক
আয়াতুল্লাহ আলী
খামেনির মৃত্যুতে দেশে তিন দিনের শোক ঘোষণা করেছে ইরাক সরকার।
এক বিবৃতিতে ইরাক
সরকারের মুখপাত্র বাসেম আওয়াদি ইসলামী প্রজাতন্ত্রের নেতার হত্যাকাণ্ডে শোক প্রকাশ
করেছেন।
তিনি একে ‘আগ্রাসী
কর্মকান্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন।