আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরানের ২০টিরও বেশি জাহাজে ‘হামলা বা ডুবিয়ে দেওয়ার’ দাবি যুক্তরাষ্ট্রের, ‘ইরানের আরও ভেতরে’ হামলার ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে হত্যার ঘটনায় যা জানা যাচ্ছে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজের অফিসেই কর্মচারীর ছুরির আঘাতে এক নারী শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘিরে নানা কৌতুহল জন্ম নিয়েছে। কেন এই ঘটনা ঘটেছে এ নিয়ে সামনে আসছে নানা প্রশ্ন।
যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই খাদ্য নিয়ে দুশ্চিন্তায় তেহরানের বাসিন্দারা
সাম্প্রতিক সময়ের এই যুদ্ধ শুরুর আগে থেকেই ইরানে নিত্যপণ্যের দাম অনেক বেশি ছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে ইসলামিক রিপাবলিক সরকার কঠোরভাবে সেই বিক্ষোভ দমন করে।
জুলাই সনদ কি রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে
বাংলাদেশে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল জারির পর এটিই আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে যাচ্ছে কি না সেই কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে।
ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় কী প্রভাব পড়বে বিশ্বে?
ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করার পর থেকে বিশ্ব জুড়ে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। ওই প্রণালী বন্ধ হলে বিশ্বে কী প্রভাব পড়বে?
ইরানের হামলার পর কী করবে সৌদি, কাতার,আমিরাতের মতো দেশগুলো?
উপসাগরীয় দেশগুলো হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সবশেষ যুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা ক্ষুব্ধ। আরব সরকারগুলো এই যুদ্ধ চায়নি এবং তারা এটি ঠেকানোর চেষ্টা করেছে। প্রশ্ন হলো তারা ইরানের যে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যায়িত করেছে, সেই যুদ্ধে নিজেরাই জড়িয়ে পড়বে কি-না।
'একটু পরপর সাইরেন, মাথার ওপর দিয়ে মিসাইল যাচ্ছে, এমন পরিস্থিতিতে কখনো পড়িনি'
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে। এসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন?
নিজেকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়?
বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করে গেছেন। তবে সেই গেজেট এখন সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলির বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে।
দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি
আলী খামেনির শৈশব কেটেছে অভাবের সংসারে। দারিদ্র্যের বর্ণনা দিতে গিয়ে তিনি স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে, ছোটবেলায় তিনি ও তার পরিবারের অন্য সদস্যদেরকে মাঝে মধ্যেই না খেয়ে ঘুমাতে যেতে হতো। মলিন ও পুরোনো পোশাকের জন্য শৈশবে মি. খামেনিকে তার মাদ্রাসার সহপাঠীরা প্রায়ই কটাক্ষ করতো।
ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি কে?
বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের এক শান্ত উপশহরে বসবাস করেন ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি। কিছু ইরানি এখনো তার পারিবারিক নামকে শ্রদ্ধার চোখে দেখলেও অন্যদের আশঙ্কা, গণতন্ত্রের মোড়কে হলেও এক অনির্বাচিত শাসকের জায়গায় আরেকজন অনির্বাচিত শাসক এসে বসতে পারেন।
যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরিতে সহায়তা করেছিল
গত দুই দশক ধরে বিশ্ব রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে রয়েছে। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এখন বিরোধ চললেও আসলে এই জটিলতার সূচনা হয়েছিল ওয়াশিংটন থেকেই—কারণ ইরানের পারমাণবিক কর্মসূচির গোড়াপত্তন হয়েছিল ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের হাত ধরেই।
ইরানের 'ব্ল্যাক প্যান্থার' আশরাফ পাহলাভি, যিনি ক্ষমতায় যেতে ভাইকে সাহায্য করেছিলেন
অনেক ইতিহাসবিদের মতে সত্তরের দশকে ক্ষমতাচ্যুত হওয়া ইরানের শাহ রেজা পাহলাভির যমজ বোন আশরাফ পাহলাভি তার ভাইয়ের চেয়ে যোগ্য ও সফল শাসক হতে পারতেন। ইরানের রাজনীতিতে সবসময়ই আলোচনায় ছিলেন আশরাফ পাহলাভি।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।