চলতি বছরেই কৃত্রিম মুরগির মাংস আসছে খাবার টেবিলে

ভিডিওর ক্যাপশান, কৃত্রিম মুরগির মাংস আসছে খাবার টেবিলে

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এই প্রথমবারের মতো বাজারে কৃত্রিমভাবে তৈরি মুরগির মাংস বিক্রি করার অনুমতি পেয়েছে।

আপসাইড ফুডস নামে এই কোম্পানিটি আশা করছে চলতি বছরের মধ্যেই তারা আমেরিকার বিভিন্ন রেস্তোঁরায় গবেষণাগারে তৈরি এই মাংস সরবরাহ করা শুরু করবে।

আর ২০২৮ সালের মধ্যে এই মাংস পাওয়া যাবে গ্রোসারি শপে।

বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির পটভূমিতে মানুষের খাদ্যাভ্যাস কী তাহলে বদলে যাবে?