ফলমূল-সবজি সতেজ রাখার নতুন প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীর
শাকসবজি ও ফলমূল দ্রুত পচনশীল। আর এ কারণে পুরো বিশ্বেই দেখা যায় প্রচুর সবজি ও ফলমূল নষ্ট হচ্ছে।
যদিও বাজারজাত করার জন্য এসব ফলমূল ও সবজিতে এক ধরনের কোটিং ব্যবহার করা হয়- তবে সেগুলো মানুষের স্বাস্থ্যের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে তা নিয়েও প্রশ্ন আর সমালোচনা আছে বিশ্বজুড়ে।
আর মানবস্বাস্থ্যের ঝুঁকি ও সাসটেইনেবল টেকনোলজির কথা মাথায় রেখে নতুন এক কোটিং টেকনোলজি নিয়ে কাজ করছেন বাংলাদেশের ড. মুহাম্মদ মাকসুদ রহমান।
যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির ম্যাটেরিয়ালস সায়েন্স ও ন্যানোটেকনোলজি বিভাগের গবেষক ড. মাকসুদের নেতৃত্বাধীন গবেষক দল ডিম থেকে এমন এক কোটিং উদ্ভাবন করেছেন, যা ফলমূলের সতেজ থাকার সময় বাড়িয়ে দিতে পারে।
বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: