স্কটল্যান্ডের বিভিন্ন জায়গার মনোমুগ্ধকর কিছু ছবি

চলতি মাসে বিবিসির পাঠকরা স্কটল্যান্ডের বিভিন্ন জায়গার ছবি তুলে পাঠিয়েছেন। মনোমুগ্ধকর সেসব ছবি নিয়েই এই আয়োজন।

বিকেল বেলার ছবি

ছবির উৎস, CHRISTIE BEVERLEY

ছবির ক্যাপশান, ক্রিস্টিল বিভারলি পাঠিয়েছেন এই ছবিটি যার ক্যাপশনে তিনি লিখেছেন, "বেলউডে আমার বর্ডার টেরিয়ার চিবস এর সাথে বসন্তে শেষ বিকেলের হাঁটা উপভোগ করছি। "
একটি বাছুর

ছবির উৎস, LOREENA PRICE

ছবির ক্যাপশান, অ্যাবারডিনশায়ারের মিন্টলো এলাকার লরিনা প্রাইস বলেন: "পাহাড়ি এলাকার এই বাছুরটি দেখতে এতো সুন্দর যে একে নরম খেলনা ভালুুক শাবকের মতো মনে হয়। "
সকালে হাঁটতে বের হয়ে অ্যাবারডিনশায়ারের সেন্ট ফার্গাস এলাকার রেট্রে হেড লাইটহাউজের এই ছবি তুলেছেন গর্ডন ম্যাকেঞ্জি

ছবির উৎস, GORDON MCKENZIE

ছবির ক্যাপশান, সকালে হাঁটতে বের হয়ে অ্যাবারডিনশায়ারের সেন্ট ফার্গাস এলাকার রেট্রে হেড লাইটহাউজের এই ছবি তুলেছেন গর্ডন ম্যাকেঞ্জি
ক্লাচান ব্রিজ

ছবির উৎস, COLIN MACKIE

ছবির ক্যাপশান, কলিন ম্যাকি এই ছবিটি তুলেছেন। তিনি বলেছেন, “প্রতি মে মাসে ক্লাচান ব্রিজ এই অতি বিরল ফেইরি ফক্সগ্লোব ফুলের মাধ্যমে জ্যান্ত হয়ে উঠে। এই সেতুটি দেশেটির মধ্যে খুব অল্প জায়গাগুলোর মধ্যে একটি যেখানে এই ফুল ফোটে বলে জানা যায়। ক্লাচান ব্রিজটি সেইল আইল্যান্ডকে মূল ভুখন্ডের সাথে যুক্ত করেছে, আর সেজন্যই এর পরিচিত নাম হচ্ছে ‘আটলান্টিকের উপরের সেতু’। আমার প্রিয় সেতুটিতে এবারই মনে হয় প্রথম এতো ফুল ফুটতে দেখেছি।”
সূর্যাস্তের এই ছবিটি তুলেছেন আরগিলের অর্মসারি এলাকার আইলিন গিলিস

ছবির উৎস, AILEEN GILLIES

ছবির ক্যাপশান, সূর্যাস্তের এই ছবিটি তুলেছেন আরগিলের অর্মসারি এলাকার আইলিন গিলিস
ব্লুবেলের মৌসুম: পার্থের কিনক্লাভেন এলাকায় ব্লুবেল ফুলের এই ছবিটি তুলেছেন কেভিন কার

ছবির উৎস, KEVIN CARR

ছবির ক্যাপশান, ব্লুবেলের মৌসুম: পার্থের কিনক্লাভেন এলাকায় ব্লুবেল ফুলের এই ছবিটি তুলেছেন কেভিন কার
লাল ফড়িং

ছবির উৎস, PAUL FRASER

ছবির ক্যাপশান, ক্যালান্ডার থেকে এই ছবিটি পাঠিয়ে পল ফেসার লিখেছেন, “যখন দেখবেন পুকুর পাড়ে এই মস্ত লাল ফড়িং বসে আছে তখনই বুঝবেন যে গ্রীষ্ম আসছে।”
গ্লাসগোর কালো এই আকাশসীমায় রংধনুর প্রতিবিম্বের ছবি ধারণ করেছেন জন ডায়ার

ছবির উৎস, JOHN DYER

ছবির ক্যাপশান, গ্লাসগোর কালো এই আকাশসীমায় রংধনুর প্রতিবিম্বের ছবি ধারণ করেছেন জন ডায়ার
আরব্রোথ হারবারে জোড়া রংধনুর ছবিটি তুলেচেন মার্ক ডোনাল্ড

ছবির উৎস, MARK DONALD

ছবির ক্যাপশান, আরব্রোথ হারবারে জোড়া রংধনুর ছবিটি তুলেচেন মার্ক ডোনাল্ড
কুকুর

ছবির উৎস, BARRY MANSON

ছবির ক্যাপশান, অ্যান্টোনিন ওয়াল এলাকায় হাঁটতে গিয়ে ব্যারি ম্যানসন তার পালিত কুকুর ফ্রেঞ্চ বুলডগ যার নাম রেইনবো, সেটির ছবি তুলেছেন। কুকুরটির পেছনে আরেক সহোদর তাকিয়ে আছে
কুয়াশাচ্ছন্ন ও ধূসর নর্থ বারউইক সমুদ্র সৈকতের এই ছবিটি তুলেছেন জেনিফার বাফ

ছবির উৎস, JENNIFER BAFF

ছবির ক্যাপশান, কুয়াশাচ্ছন্ন ও ধূসর নর্থ বারউইক সমুদ্র সৈকতের এই ছবিটি তুলেছেন জেনিফার বাফ
অ্যাবারডিন এলাকায় সূর্যাস্তের সময় একটি ভেড়ার এই ছবিটি লিসা ওয়ারেনের।

ছবির উৎস, LISA WARREN

ছবির ক্যাপশান, অ্যাবারডিন এলাকায় সূর্যাস্তের সময় একটি ভেড়ার এই ছবিটি লিসা ওয়ারেনের।
শঙ্খচিলদের সাথে উড়ে বেড়ানো একটি বাজপাখি

ছবির উৎস, ARTHUR ALLAN

ছবির ক্যাপশান, ডানফার্মলিন এলাকায় শঙ্খচিলদের সাথে উড়ে বেড়ানো একটি বাজপাখির এই ছবিটি তুলে আর্থার অ্যালান লিখেছেন, “একটি বাজপাখি সেখানেই যায় যেখানে তার যাওয়া উচিত নয়।”
হরিণের ছবি

ছবির উৎস, SARAH BALDWIN

ছবির ক্যাপশান, ছবিটি তুলে সারাহ বল্ডউইন লিখেছেন, “এই সুন্দর জীবটির ছবি তোলা হয়েছে ক্রেইনগর্মসের লাগান গ্লেন এলাকায়। আমরা খুব ভাগ্যবান ছিলাম যে, ঘাস খাওয়ার সময় একদল হরিণের ছবি তুলতে পেরেছি এবং এই সুন্দর জীবটি বনের ভেতর ঢুকতে যাচ্ছিল।”
শঙ্খচিলটির পেছনে এডিনবার্গ রাজপ্রাসাদ

ছবির উৎস, RYAN HAMILTON

ছবির ক্যাপশান, রায়ান হ্যামিলটন বলেন, “সম্প্রতি আমি এই ছবিটি তুলেছি আমার সঙ্গীর সাথে এডিনবার্গে শেরাটন হোটেলে থাকার সময়। এই শঙ্খচিলটি আমাদের বেডরুমের পাশের জানালায় এসে বসে যার পেছনে এডিনবার্গ রাজপ্রাসাদ দেখা যাচ্ছে।”
ফকল্যান্ড প্রাসাদ

ছবির উৎস, JO BUXTON

ছবির ক্যাপশান, পার্থ থেকে জো বাক্সটন বলেন, “যদিও আমি ফকল্যান্ড প্রাসাদের খুব কাছেই থাকি তারপরও এতোদিন পরে এসে আমি এই জায়গাটি ঘুরে দেখার সুযোগ করতে পারলাম।”
টনি মার্শ এই তরুণ হরিণের ছবিটি তুলেছেন ইস্ট লোথিয়ান এলাকা থেকে।

ছবির উৎস, TONY MARSH

ছবির ক্যাপশান, টনি মার্শ এই তরুণ হরিণের ছবিটি তুলেছেন ইস্ট লোথিয়ান এলাকা থেকে।
ব্রিগ ও’বালগোউনি এলাকার ডন নদীতে প্যাডলবোর্ডারদের এই ছবিটি তুলেছে অ্যালেক্স মিশেল

ছবির উৎস, ALEX MITCHELL

ছবির ক্যাপশান, ব্রিগ ও’বালগোউনি এলাকার ডন নদীতে প্যাডলবোর্ডারদের এই ছবিটি তুলেছে অ্যালেক্স মিশেল
ডাম্বারটনের বাসিন্দা অ্যান্ডি ইংলিস পিএস ওয়েভারলি’র এই ছবিটি তুলেছেন। তিনি বলেন, “এটা দেখতে খুবই ভাল লাগছিল।”

ছবির উৎস, ANDY INGLIS

ছবির ক্যাপশান, ডাম্বারটনের বাসিন্দা অ্যান্ডি ইংলিস পিএস ওয়েভারলি’র এই ছবিটি তুলেছেন। তিনি বলেন, “এটা দেখতে খুবই ভাল লাগছিল।”
সাদারল্যান্ডের লুসি লক ফার বিচের এই স্বর্ণালি সূর্যাস্তের ছবি পাঠিয়েছেন।

ছবির উৎস, GERRY KING

ছবির ক্যাপশান, সাদারল্যান্ডের লুসি লক ফার বিচের এই স্বর্ণালি সূর্যাস্তের ছবি পাঠিয়েছেন।
স্থানীয়দের সাথে দুপুরের খাবার: কিম লিস বলেন, “অনেক দীর্ঘ শীতের পর অ্যাবারডিনশায়ারে শেষমেশ বসন্ত আসতে যাচ্ছে।” তার সঙ্গী উইল এই ছবিটি তুলেছেন।

ছবির উৎস, KIM LEES

ছবির ক্যাপশান, স্থানীয়দের সাথে দুপুরের খাবার: কিম লিস বলেন, “অনেক দীর্ঘ শীতের পর অ্যাবারডিনশায়ারে শেষমেশ বসন্ত আসতে যাচ্ছে।” তার সঙ্গী উইল এই ছবিটি তুলেছেন।
মাইলো নিউম্যান

ছবির উৎস, CHRIS MCCOLGAN

ছবির ক্যাপশান, ““মাইলো নিউম্যান তার মেষ জোড়া শুকনো ট্রাউজার সাগরের পানিতে ভেজানোর মিশনে ব্যস্ত। জায়গাটি সুনার্টের সানা বে,” বলেন তার বাবা ক্রিস ম্যাককোলগান।
হ্যাডিংটনের ব্রুস ক্লার্ক বলেন, “ফোর্ট উইলিয়াম থেকে ম্যালাইগ পর্যন্ত চলা বাষ্পীয় ইঞ্জিনের এই জ্যাকোবিয়ান ট্রেনের ব্যাপারটাই আলাদা।”

ছবির উৎস, BRUCE CLARK

ছবির ক্যাপশান, হ্যাডিংটনের ব্রুস ক্লার্ক বলেন, “ফোর্ট উইলিয়াম থেকে ম্যালাইগ পর্যন্ত চলা বাষ্পীয় ইঞ্জিনের এই জ্যাকোবিয়ান ট্রেনের ব্যাপারটাই আলাদা।”
লচ টে এলাকায় সুন্দর এই ম্যালার্ড জাতের হাঁসের ছানার ছবিটি তুলেছেন জেস রজারস

ছবির উৎস, JESS RODGERS

ছবির ক্যাপশান, লচ টে এলাকায় সুন্দর এই ম্যালার্ড জাতের হাঁসের ছানার ছবিটি তুলেছেন জেস রজারস
মা ও ছানার সময়: রুকেন গ্লেন পার্কে ঝরনার উপরে একটি রাজহাঁস আর তার ছানার এই ছবিটি তুলেছেন অ্যালেক্স মিশেল।

ছবির উৎস, ANDREW HALL

ছবির ক্যাপশান, মা ও ছানার সময়: রুকেন গ্লেন পার্কে ঝরনার উপরে একটি রাজহাঁস আর তার ছানার এই ছবিটি তুলেছেন অ্যালেক্স মিশেল।
কার্ট নদীতে এই ছবিটি তুলেছেন মারডো ম্যাকমিলান

ছবির উৎস, MURDO MCLELLAN

ছবির ক্যাপশান, কার্ট নদীতে এই ছবিটি তুলেছেন মারডো ম্যাকমিলান
লচ টে এলাকায় সুন্দর এই প্রতিফলনের ছবি তুলেছেন ব্রিজেট হ্যারিস

ছবির উৎস, BRIDGET HARRIS

ছবির ক্যাপশান, লচ টে এলাকায় সুন্দর এই প্রতিফলনের ছবি তুলেছেন ব্রিজেট হ্যারিস
নিল মন্টগোমারি যিনি এই ছবিটি তুলেছেন তিনি বলেন, “গ্লাসগো থেকে ফেরী পার হয়ে ডুনুনে যাওয়ার সময় বেনমোর বোটানিক গার্ডেনে ঢুকি যদি এদের কারো ছবি তোলা যায় সেই আশায়। আমার মনে হয় সে আমাকে দেখে ফেলেছে।”

ছবির উৎস, NEIL MONTGOMERY

ছবির ক্যাপশান, নিল মন্টগোমারি যিনি এই ছবিটি তুলেছেন তিনি বলেন, “গ্লাসগো থেকে ফেরী পার হয়ে ডুনুনে যাওয়ার সময় বেনমোর বোটানিক গার্ডেনে ঢুকি যদি এদের কারো ছবি তোলা যায় সেই আশায়। আমার মনে হয় সে আমাকে দেখে ফেলেছে।”
রঙিন বিচ হাট

ছবির উৎস, CATHERINE KAY

ছবির ক্যাপশান, ফিন্ডহর্ন বে’র রঙিন বিচ হাট গুলো ক্যাথেরিন কে’র মন ভাল করিয়ে দেয়। তিনি বলেন, “হ্যাঁ, আকাশটা হয়তো ধূসর ছিল কিন্তু সেখানে আমাদের হাসি ধরে রাখার জন্য সবসময়ই কিছু রঙ থাকে।”
পাফিন পাখির ছবি

ছবির উৎস, IAN NIVEN

ছবির ক্যাপশান, খুব কাছ থেকে এই ছবিটি তুলতে পেরে বেশ আপ্লুত ইয়ান নিভেন। তিনি বলেন: “ছুটির দিনে অ্যানস্ট্রুথারে ভ্রমণে গিয়ে আমি একটি বোট ট্রিপ নেই আইল অব মে পর্যন্ত। সেখানে আমি সামুদ্রিক পাফিন পাখির ছবি তোলার চেষ্টা করি।”
রঙিন ভেড়া

ছবির উৎস, JANINA DOLNY

ছবির ক্যাপশান, জানিনা ডলনি বলেন: “আমি এডিনবার্গের সেন্ট অ্যান্ড্রু স্কয়ারে এই রঙিন ভেড়াগুলোর দেখা পাই। স্থানীয় শিল্পীরা এই ভেড়াগুলো রঙ করেছে। রয়াল হাইল্যান্ড শো-তে যাওয়ার আগে এগুলো পুরো স্টকল্যান্ড ঘুরে বেড়াবে।”
ফর্থ নদীর মোহনা

ছবির উৎস, HUW REES LEWIS

ছবির ক্যাপশান, ফর্থ নদীর মোহনায় সকালবেলা গিলমোটস নামে এক ধরনের সামুদ্রিক পাখির ছবিটি তুলেছেন এডিনবার্গের হুই রিস লেয়িস। দূরে নৌবাহিনীর রসদ জাহাজ আরএফএ ফোর্ট ভিক্টোরিয়া দেখা যাচ্ছে।
আকাশে গোলাকার মেঘ

ছবির উৎস, JANE SHIPLEY

ছবির ক্যাপশান, মঙ্গলবার রাতে হাইল্যান্ডসের কিছু জায়গা থেকে আকাশে গোলাকার এই মেঘের দেখা পাওয়া যাচ্ছিল। নিগ বে এলাকা থেকে এই ছবিটি তুলেছেন জেন শিপলি
বেজি

ছবির উৎস, RICHARD PATON

ছবির ক্যাপশান, বেজি: “আমি মনে করেছিলাম যে এই বেজিটির ছবি তুলতে পারবো না আমি কারণে এটি একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। যখন এটি আমাকে দেখতে মাথা উঁচু করে তখনই এর ছবি তুলি আমি,” বলেন রিচার্ড প্যাটন যিনি এই ছবিটি পাঠিয়েছেন।
ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি গার্ডেনের দেয়ায়লে রঙিন শিল্পকর্ম

ছবির উৎস, LIZ MCILRATH

ছবির ক্যাপশান, ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি গার্ডেনের দেয়ায়লে রঙিন শিল্পকর্ম, ছবি তুলেছেন লিজ ম্যাকিলরাথ।
একদল হরিণ

ছবির উৎস, FINLAY MACKENZIE

ছবির ক্যাপশান, লক হউর্ন এলাকায় কোরান সৈকতে সন্ধ্যার সময় পানি থেকে উঠে আসা একদল হরিণের এই ছবিটি তুলেছেন ফিনলে ম্যাকেঞ্জি
মিরকাট

ছবির উৎস, JACKI GORDON

ছবির ক্যাপশান, “এটা হচ্ছে এমন একটি চাহনি যেটা বলছে যে, ‘আমি আমার গাড়ি কোথায় ফেলে এসেছি?’” বলছিলেন জ্যাকি গর্ডন যিনি মিরকাটের এই ছবিটি তুলেছেন হিডস অব অ্যাইর ফার্ম পার্ক থেকে।
ফোর্থ রোড ব্রিজের কাছ থেকে নীল আকাশের ছবি তুলেছেন অ্যালাস্টেয়ার নান।

ছবির উৎস, ALASTAIR NUNN

ছবির ক্যাপশান, ফোর্থ রোড ব্রিজের কাছ থেকে নীল আকাশের ছবি তুলেছেন অ্যালাস্টেয়ার নান।

সব ছবির স্বত্ত্ব সংরক্ষিত